জেলার খবর

পটিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

পটিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২
পটিয়ায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার ভোর পাঁচটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার যাত্রী সংঘদাশ বড়ুয়া (৭০) ও অটোরিকশাটির চালক উত্তম বড়ুয়া (৪০)। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকায়।

সিএনজিচালিত অটোরিকশা চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী ‘শ্যামলী’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সংঘদাশ বড়ুয়া ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশার চালক উত্তম বড়ুয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ