জেলার খবর

চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি প্রতিপক্ষের গুলিতে নিহত

চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি প্রতিপক্ষের গুলিতে নিহত
চট্টগ্রামে গণধর্ষণ মামলার আসামি প্রতিপক্ষের গুলিতে নিহত

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় পোশাক শ্রমিক গণধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল নুর প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছে। রবিবার ভোরে আনোয়ারা ইকোনোমিক জোনের পাহাড়ের ভেতরে এ ঘটনা ঘটে।

আব্দুল নুর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আবদুস সাত্তারের ছেলে। সে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, অভ্যন্তরীণ কোন্দলে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে আব্দুল নুর নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের একটি কারখানার এক শ্রমিক কাজ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে আনোয়ারা থানার চৌমুহনীর অদূরে কালারমার দীঘি এলাকায় তিনি গণধর্ষণের শিকার হন। দুর্বৃত্তরা ওই শ্রমিককে সড়কে ফেলে যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের বড় ভাই আনোয়ারা থানায় চারজনের নামে মামলা দায়ের করেন।

পরে মামলার দুই আসামি সিএনজি চালক মো. মামুন (১৮) ও মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। মামুন আনোয়ারা থানার বৈরাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে মো. হেলাল উদ্দিন পটিয়া থানার দক্ষিণ ছনহুরা গ্রামের হায়দার আলীর বাড়ীর আব্দুল গফুরের ছেলে। তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তি রানীর সাহার আদালতে হাজির করা হলে দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ