জেলার খবর

গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২

গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২
গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২

রাজধানীর গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। শনিবার রাত ১১টার দিকে গেণ্ডারিয়া এলাকায় একটি স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাওন (১৮)। সে শ্যামপুর এলাকায় থাকতেন। তার বাবার নাম হারুন অর রশিদ।

আহত শাওন (১৭) ও দুদু মিয়া (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গেণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) শেখ আমিরুল ইসলাম বলেন, গতকাল রাত ১১টার দিকে গেণ্ডারিয়া এলাকায় একটি স্কুলের পাশে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শাওনকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আজ ভোরে তার মৃত্যু হয়।

আর আহত অপর দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

ওসি আরও বলেন, ঘটনার সত্যতা উদ্ঘাটনে আমরা কাজ করছি। মারামারি গ্রুপভিত্তিক হয়েছে নাকি অন্য কোনো ঘটনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ