জেলার খবর

টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গী বিসিকে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ২টার দিকে বিসিকের শাখা রাস্তায় শুভকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত শুভ আহম্মেদ ফকির মাকের্ট এলাকার মো. রাজু মিয়ার ছেলে। সে বিসিকের একটি স্কুলের ৯ম শ্রেণির বিজ্ঞার বিভাগের ছাত্র ছিল।

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা, কী কারণে শুভকে হত্যা করেছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবারের স্বজনরা।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ