জেলার খবর

রাজধানীর উত্তরখানে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ভালুকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ভালুকায় গণধর্ষণ মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর উত্তরখান থানার শহীদনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট থেকে ২টা ৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।

র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বলেন, উত্তরখানের শহীদনগর এলাকায় কিছু মাদক ব্যবসায়ীরা মাদক ও মাদকের টাকা ভাগবাটোয়ারা করছে। ওই সংবাদে ঘটনাস্থলে যায় র‌্যাবের টহল টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পাল্টা গুলি চালায় র‌্যাব সদস্যরা। এ সময় জিকরুল নামে র‌্যাবের এক কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর এ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে ৩ হাজার পিস ইয়াবা, শর্টগান, ৬টি কার্তুজ জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ