জেলার খবর

পাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
পাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পাবনার সুজানগর উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে নাজিরগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের ঈদগাহসংলগ্ন পাটক্ষেতের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, দুটি কিরিচ, একটি চাপাতি, একটি হাঁসুয়া, একটি ড্রেগার, একটি প্লাস, টর্চলাইট উদ্ধার করে পুলিশ।

সুজানগর থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গেদালালকে নরসিংহপুর মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে রাত আড়াইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে হাসামপুর ঈদগাহ মাঠের কাছে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় গেদা পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিতে আহত হন।

ভোর সাড়ে ৩টার দিকে তাকে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে ভোর পৌনে ৪টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে মানিকগঞ্জে সোনার দোকানে ডাকাতি, সুজানগরে অপহরণ ও খুনসহ পাঁচটি মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ