জেলার খবর

রাজশাহীতে ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত

রাজশাহীতে ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত
রাজশাহীতে ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে মিনি ট্রাক উল্টে খাদে পড়ে দুই আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কামারপাড়া অভয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীরা হলেন- যশোর ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫৮)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজরের আজানের আগে আম বহনকারী একটি ছোট ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল, সে সময় কামারপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন। ড্রাইভারসহ আহত হন তিনজন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ