জেলার খবর

ফয়’স লেকে হোটেলে আগুন, নিহত ১

ফয়’স লেকে হোটেলে আগুন, নিহত ১
ফয়’স লেকে হোটেলে আগুন, নিহত ১

চট্টগ্রামে ফয়’স লেক সংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষে আগুন লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খোকেন দত্ত (৫৫) । তিনি মোটেল-৬ স্বর্ণালী নামের ওই হোটেলে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার সাব-ইন্সপেক্ট মাহবুব মুঠোফোনে যুগান্তরকে বলেন, মোটেল-৬ স্বর্ণালী হোটেলের তিন তলায় ৩১৩ নম্বর রুমে অগ্নিকাণ্ডটি ঘটে। সে সময় খোকেন দত্ত ওই কক্ষে ঘুমাচ্ছিলেন।

তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় বলে জানান এসআই মাহবুব।

মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই হোটেলে উদ্ধার অভিযান চালায়। এসময় খোকন দত্তের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ