জেলার খবর

পাটগ্রামে টর্নেডোতে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, নিহত ১

পাটগ্রামে টর্নেডোতে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, নিহত ১
পাটগ্রামে টর্নেডোতে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত, নিহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৪ ইউনিয়নে টর্নেডোর আঘাতে ৫ শতাধিক কাঁচা-পাকা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের উপর গাছ ভেঙে পড়ে আলেজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত আলেজা বেগম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শৌলমারী গ্রামের ইব্রাহিম হোসেন স্ত্রী। এর আগে শনিবার ভোর রাতে টর্নেডোর আঘাতে পাটগ্রাম উপজেলার চার ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর-বাড়ি পরিদর্শন করেছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম।

স্থানীয়রা জানান, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, পাটগ্রাম, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নের থেকে প্রথমে টর্নেডো আঘাত হানে। এতে অনেক বাড়ি-ঘরসহ গাছপালা উপড়ে যায়। ঝড়ে আহত হয়েছেন শতাধিক মানুষ। তারা বর্তমানে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম বলেন, শনিবার রাতে ভারতীয় সীমান্ত দিয়ে আসা টর্নেডোটি দহগ্রাম, পাটগ্রাম, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নে আঘাত হানার পর আবারও ভারতের দিকে চলে যায়। এ সময় শ্রীরামপুরে একটি ঘরের ওপর গাছ ভেঙে পড়লে আলেজা বেগম নামে এক নারী নিহত ও তার দুই নাতিসহ শতাধিক মানুষ আহত হয়েছে।

লালমনিরহাটের জেলা প্রশাসক দায়িত্বে থাকা এডিসি (রাজস্ব) আহসান হাবীব বলেন, পাটগ্রামে টর্নেডোর আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ণয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ