জেলার খবর

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩
গাজীপুরে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

গাজীপুরে সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ির নান্দয়াইন এলাকায় নিরিবিলি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মেট্রোপলিটন সদর থানার ওসি সুমীর চন্দ্র সুত্রধর জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। অন্যদিকে একটি পিকআপভ্যান গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহ যাচ্ছিল।

পথে নান্দয়াইন এলাকায় নিরিবিলি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কায় দেয় ওই পিকআপভ্যানটি। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানচালকসহ তিনজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ