জেলার খবর

রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে যুবক নিহত

রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে  যুবক নিহত
রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে যুবক নিহত

রাজশাহীতে পুলিশের সঙ্গে গোলাগুলির সময় মঙ্গলবারে কাশিয়াডাঙ্গা থানার পদ্মায় পাড়ে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. আমিন (৩৫)। ঐ দিন ভোরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, দেশীয় তৈরি একটি শুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল পদ্মা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির সময় পড়ে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন। এর কিছুক্ষণ পর গোলাগুলি থেমে যায়। এর পর পুলিশ তল্লাশি শুরু করলে নদীর পাড়ে পানিতে আমিনকে পড়ে থাকতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশের দাবি, নিহত আমিনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের। মো. আমিন নগরীর উপকণ্ঠ হাড়ুপুর এলাকার বাসিন্দা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ