জেলার খবর

সিরাজগঞ্জের নিহত বর-কণে সহ ১১ জনের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের নিহত বর-কণে সহ ১১ জনের দাফন সম্পন্ন
সিরাজগঞ্জের নিহত বর-কণে সহ ১১ জনের দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত বর-কনেসহ ১১জনের দাফন আজ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১১টার থেকে দুপুর (বাদ যোহর) পর্যন্ত সিরাজগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, রামগাঁতি, কালিয়া হরিপুর, সয়াধানগড়া, দিয়ার ধানগড়া ঈদগাহ ও এনায়েতপুর গুচ্ছগ্রামের ঘাটিনা ঈদগাহ মাঠ ও রায়গঞ্জের উপজেলার কৃষ্ণদিয়ার গ্রামে তাদের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আশপাশের গ্রামের শত শত মানুষ অংশ নেয়। শেষবারের মতো মৃতদেহগুলো দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ ছুটে এসে ভীড় জমায়। পৃথক পৃথকভাবে সাতটি জানাজায় অংশ নেওয়া মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানাজা নামাজ শেষে তাদেও বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়।

গতকাল সোমবার উল্লাপাড়ার সেলপ নামক স্থানে অরক্ষিত একটি লেভেল ক্রসিং-এ বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে ট্রেনের সংঘর্ষে বর-কনেসহ ১১ জন নিহত ও তিন জন গুরুতর আহত হয়।

নিহতরা হলেন- উত্তর কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বর রাজন শেখ (২২), কণে ও উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর সেখের মেয়ে সুমাইয়া খাতুন (১৮), বরের মামাতো ভাই শিশু আলিফ বায়েজিদ (৮), চুনিয়াহাটির (কাজীপাড়া) মৃত মহির উদ্দিনের ছেলে ভাষা সেখ (৫৫), রামগাতি মহল্লার আব্দুল মতির ছেলে আব্দুস সামাদ (৫০), তার ছেলে শাকিল (২০), দিয়ারধানগড়া মহল্লার আলতাফ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (২৬), মাইক্রোবাসের চালক স্বাধীন (৪৫), হেলপার আব্দুল আহাদ সুজন (২১), কৃষ্ণদিয়ার গ্রামের আলম শেখের ছেলে খোকন (৩৫), কণের ভাবী মমতা বেগম (৩৫)।

পৃথকভাবে অনুষ্ঠিত জানাযাায় উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী শফিকুল ইসলাম শফি, পৌর কাউন্সিলর ময়নুল হক, কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ