জেলার খবর

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন(ছবিঃ ইন্টারনেট)
কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন(ছবিঃ ইন্টারনেট)

রাজধানীর কাঁঠালবাগানে শনিবার ভোর পৌনে ৫টার দিকে এফ হক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর পৌনে ৫টার ওই ভবন থেকে ধোয়া উড়তে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধোয়ার তীব্রতাও বাড়তে থাকে। খবর পেয়ে সকাল ৬টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ভবনটির ৪তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, কাঁঠালবাগানের ঢালে বাংলাভিশন টেলিভিশনের পাশের ওই ভবনে আগুন লাগে।

সেখানে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ