জেলার খবর

কুষ্টিয়ায় ত্রিমুখি ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ায় ত্রিমুখি ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কুষ্টিয়ায় ত্রিমুখি ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ায় শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার হরলা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে ত্রিমুখি ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে হরলা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সবাই পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, নিহত ব্যক্তি পরিবহন শ্রমিক পরিচয়ের আড়ালে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। রফিক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত মহন মণ্ডলের ছেলে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ