জেলার খবর

ফরিদপুরে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

ফরিদপুরে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
ফরিদপুরে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

ফরিদপুর সদর উপজেলার ধুলদীতে শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ভোর রাতে ঢাকা থেকে পিরোজপুরগামী বিদ্যুতের মালামাল বহনকারী একটি ট্রাক ওই স্থানে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, শ্রমিকরা উল্টে যাওয়া ট্রাকের মালামালের নিচে চাপা পড়ে আটকে ছিল, পরে ট্রাক সরিয়ে তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নুরুল আলম জানান, গুরুত্বর আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই শ্রমিকের মরদেহ কানাইপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কানাইপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই জয়নুল ইসলাম জানান, দুই শ্রমিকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ