জেলার খবর

ধামরাইয়ের পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে হত্যা

ধামরাইয়ের পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে হত্যা
ধামরাইয়ের পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে হত্যা

ধামরাইয়ে স্ত্রীর পরকীয়ার জেরে সৌদি প্রবাসী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ভোরে ধামরাইয়ের রোয়াই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল কালাম আজাদ রোয়াইয়ের কৃষ্ণনগর গ্রামের মো. ফজল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রবাসী আবুল কালাম আজাদের সঙ্গে প্রতিবেশী রোজিনার দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি রোজিনার স্বামী সাইফুল ইসলাম জানতে পারেন। পরে স্ত্রীকে দিয়ে কৌশলে তাদের বাসায় আবুল কালাম আজাদকে ডেকে আনেন। সেখানে তাকে প্রথমে ছেলেধরা ও পরে ডাকাত বলে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে পরকীয়ার বিষয়টি নিশ্চিত হলে স্বামী- স্ত্রীসহ তাদের সহযোগী ছয়জনকে আটক করে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক সাহা বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত যে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বেরিয়ে আসে।হত্যাকারীরা নিজেদের বাঁচাতে নানা উপায় খুঁজতে থাকে এবং ভুল তথ্য দেয়।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ