জেলার খবর

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরায় নজরুল ইসলাম (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা শহরের কাশেমপুর হাজামপাড়া নামকস্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম আগরদাঁড়ি ইউনিয়নের কুঁচপুকুর গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

নজরুল ইসলামের নিহত হওয়ার খবর পেয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি জানান, সকালে নজরুল ইসলাম কদমতলা থেকে বাজার করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেনের জানান, স্থানীয় সাবেক মেম্বার তৌহিদুলের সঙ্গে তার বাবার দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তার বাবাকে তৌহিদ মেম্বারের লোকজন হত্যা করতে পারে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ জানান, ২০১৩ সালের পর থেকে নজরুলের সাথে প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানান, আওয়ামী লীগ নেতার হত্যাকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে তাৎক্ষনিক ভাবে কিছু বলতে পারেননি তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত আ’লীগ নেতা নজরুল ইসলামের পরিবারের ওপর নয়বার সন্ত্রাসী হামলা হয়েছে। সেসব হামলায় তার ভাই সিরাজুল ইসলাম ও ভাতিজা যুবলীগ নেতা রাসেল নিহত হন। নজরুল নিজের নিরাপত্তার জন্য সে সময় সাতক্ষীরা সদর থানায় রাত্রি যাপন করতেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ