জেলার খবর

আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথা বিহীন মরদেহ উদ্ধার

আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথা বিহীন মরদেহ উদ্ধার
আলমডাঙ্গায় মাদ্রাসাছাত্রের মাথা বিহীন মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আবির হোসেন (১১) নামে এক মাদরাসাছাত্রের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে মাদরাসার পার্শ্ববর্তী কেডিবি ইটভাটার পাশে ওই ছাত্রের মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। নিহত আবির হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের প্রবাসী আলী হোসেনের ছেলে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় মাস ছয়েক আগে আবির হোসেন ভর্তি হয়। সেখানকার এতিমখানায় থাকত সে।

মাদরাসার প্রধান মুহতামিম মুফতি মোহাম্মদ আবু হানিফ জানান, মঙ্গলবার এশার নামাজের সময় ওজু করতে বেরিয়ে ছেলেটি আর ফেরেনি। রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। বুধবার সকালে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ