জেলার খবর

রাজধানীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা ও সন্ত্রাসী নিহত

'বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা ও সন্ত্রাসী নিহত
'বন্দুকযুদ্ধে’ ২ মাদক বিক্রেতা ও সন্ত্রাসী নিহত

রাজধানীর বাড্ডা ও মিরপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বাড্ডা পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় পৃথক এ দুই বন্দুকযুদ্ধে নিহতদের একজন মাদক বিক্রেতা ও অন্যজন সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা ও সোয়া ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- মহারাজ খলিফা (৪০) নামে এক মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী।

নিহত মহারাজের বিরুদ্ধে বনানী, গুলশান, তেজগাঁও ও বরগুনা সদর থানায় মোট ২৯টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

অপরদিকে বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ