জেলার খবর

টঙ্গীতে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

টঙ্গীতে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
টঙ্গীতে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর মহানগরের টঙ্গী টিঅ্যান্ডটি বাজার এলাকায় নির্মাণাধীন ভবনের ৭ তলার ছাদ থেকে পড়ে অপূর্ব মোল্লা (৯) এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত অপূর্ব গাজীপুরের কালিগঞ্জ থানার ফুলদি গ্রামের কাজল মোল্লার ছেলে। তারা টিঅ্যান্ডটি বাজার আনোয়ার স্টিল রোডের জাহাঙ্গীর মিয়ার বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকেন। ছেলেটি স্থানীয় একটি স্কুলের ১ম শ্রেণির ছাত্র ছিল।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীন শেখ জানান, বিকেলে টিঅ্যান্ডটি বাজার আনোয়ার স্টিল রোডের জাহাঙ্গীর মিয়ার নির্মাণাধীন ৭ তলা ভবনের ছাদে গিয়ে অপূর্ব খেলাধুলা করছিল। সে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ