জেলার খবর

ফটিকছড়িতে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে সাব্বির উদ্দিন ইকন (১৭) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে স্থানীয় কারবালা টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির উদ্দিন ইকন উপজেলার বিবিরহাট এলাকার মো. সাহাব উদ্দিনের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে ফটিকছড়ি বিবিরহাট আলি আকবর রোডে টেলিভিশন মেরামতের জন্য গিয়েছিল সাব্বির। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। আজ দুপুরে স্থানীয়রা পাইন্দং ইউনিয়নের কারবালা টিলায় সাব্বিরের গলাকাটা মরদেহ দেখতে পায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ