জেলার খবর

রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান: গুলিবিদ্ধসহ আটক ৩

রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান: গুলিবিদ্ধসহ আটক ৩
রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান: গুলিবিদ্ধসহ আটক ৩

রাজধানী মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের ৩ জনকে আটক করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। আটককৃতরা হলেন,আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী। অভিযানের সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে জাকারিয়া আহত হন।

শনিবার ভোররাতে রূপনগর আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করে। এতে জাকারিয়া নামের একজন আসামি গুলিবিদ্ধ হয়। এ সময় আসামিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়।

তিনি আরো জানান, বাসা হতে দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ