জেলার খবর

যশোরে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
যশোরে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ সুজন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মাদক চোরাকারবারি বলে দাবি করেছে যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ ।

আজ শনিবার ভোরে শার্শা উপজেলার অগ্রভূলোট সীমান্তে বিজিবির সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সুজন উপজেলার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

এ সময় নিজেদের এক সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনাস্থল থেকে তিনশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

উপজেলার বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম হাওলাদার গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো শুক্রবারও বিজিবি সদস্যরা পাঁচভূলোট সীমান্তে টহল দিচ্ছিলেন। রাত ৯টার দিকে ৫/৬ জন মাদক চোরাকারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে ফেরার পথে বিজিবি সদস্যদের বাধার মুখে পড়ে। তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে বোমা হামলা চালালে সার্জেন্ট আকমল হোসেন গুরুতর আহত হন। একপর্যায়ে ধাওয়া দিয়ে বিজিবি দু’জনকে আটক করে।

তিনি জানান, পরে ভোরে তাদের নিয়ে অগ্রভূলোট গ্রামে অভিযানে যায় বিজিবি সদস্যরা। তারা ওই গ্রামের আজিজের আমবাগানে পৌঁছলে সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। পরে অভিযানের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া সুজন নামে একজনের মরদেহ ও তিনশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে আহত বিজিবির সার্জেন্ট আকমলকে প্রথমে যশোর সিএইচএমে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ