জেলার খবর

খুলনায় গণপিটুনিতে যুবক নিহত

খুলনায় গণপিটুনিতে যুবক নিহত
খুলনায় গণপিটুনিতে যুবক নিহত

খুলনার রূপসা উপজেলায় গণপিটুনিতে আজগর শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার ভোরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজগর জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার এলাকার মহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এলাকাবাসী মাছ চাষ করে আসছে দীর্ঘদিন থেকে। কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করছে। এলাকাবাসী পাহারা দিয়ে শনিবার (২৭ জুলাই) দিনগত রাতে চুরি করতে আসা আজগরকে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, আমদাবাদ বিলে তিনটি মাছের ঘের আছে। শনিবার দিনগত রাতে ওই ঘেরে কীটনাশক দিয়ে মাছ চুরি করছিল তিন চোর। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিয়ে আজগরকে ধরে ফেলে গণপিটুনি দেয়। এ সময় বাকি দু’জন পালিয়ে যান।

তিনি আরও জানান, ঘেরে কীটনাশক দেওয়ায় সব মাছ মরে ভেসে ওঠেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ