জেলার খবর

টেকনাফে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ মাদক কারবারি নিহত

টেকনাফে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ মাদক কারবারি নিহত
টেকনাফে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ মাদক কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফের পাহাড়ছড়া এলাকায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দলের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত ২টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুর রহমান (৪৮) ও ওমর ফারুক (৩৫)।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, বিদেশি অস্ত্র ও মাদক পরিবহনে একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর ক্রাইম প্রিভেনশন কম্পানি-৩ এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি মাদক পাচারকারী দল গোয়েন্দা নজরদারিতে ছিল। সে দলটির সম্ভাব্য মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত ২টার সময় পাহাড়ছড়া পুলিশ ক্যাম্পের সামনে রাস্তার ওপর একটি চেক পোস্ট স্থাপন করা হয়। এ সময় গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি দ্রুতগতির প্রাইভেট কার থামার নির্দেশ দিলে তারা নির্দেশ অমান্য করে সামনে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে থেমে যায়। এ সময় র‌্যাব সেখানে গেলে তারা র‌্যাবের উদ্দেশে গুলি করে। র‌্যাব পাল্টা গুলি করে। এ সময় বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয় তাদের সঙ্গে।

এরপর গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুজন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে এবং সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের সঙ্গে থাকা ন্যাশনাল আইডির ভিত্তিতে পরিচয় নিশ্চিত হওয়া যায়।’

ঘটনাস্থলে তল্লাশি করে গাড়িসহ ৩০০ বোতল ফেনসিডিল, ৪০০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

তাদের জাতীয় পরিচয়পত্র থেকে আব্দুর রহমানের বাড়ি কক্সবাজারের টেকনাফ ও ফারুকের বাড়ি উখিয়ায় বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ