জেলার খবর

পটিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

পটিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত
পটিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি ধর্ষণ মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি পাওয়া গিয়েছে।

নিহতের নাম মোহাম্মদ আরমান (২৫)। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।

জানা যায়, এক কিশোরীকে গত ১৯ জুলাই ধর্ষণ করেন বখাটে আরমান। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলে আরমান পালিয়ে যান। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র‌্যাব অভিযান চালায়। এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ