জেলার খবর

বরিশালে বাস চাপায় দুই বন্ধুর মৃত্যু

বরিশালে বাস চাপায় দুই বন্ধুর মৃত্যু
বরিশালে বাস চাপায় দুই বন্ধুর মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় সাকুরা পরিবহনের বাসচাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার আব্দুস সালামের ছেলে সুরুজ হাওলাদার (৩২) ও তার বন্ধু একই গ্রামের মো. আলমের ছেলে মুরাদ (২৯)।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রামপট্টি এলাকা অতিক্রমকালে মোটরসাইকেলটি সড়কের মাঝখান দিয়ে ঘুরে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুতগতির সাকুরা পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুরুজ হাওলাদারের মৃত্যু হয়। মোটরসাইকেল থাকা মো. মুরাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরীর বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক আব্দুর রহমান মুকুল জানান, মোটরসাইকেলটিকে চাপা দেয়া সাকুরা পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার ঘটনার পর পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ