জেলার খবর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পণ্যবাহী ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বিদিরপুর গ্রামের মৃত সবুর খানের ছেলে আবদুস সামাদ (৪০) ও একই গ্রামের শাহ আলম (৩৫)।

গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোদাগাড়ী মেডিকেল মোড়ে ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা দুজন মোটরসাইকেল আরোহী বাসায় ফিরছিলেন। এসময় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম।

এ সময় আহত আবদুস সামাদকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ট্রাকটি জব্দ করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুত নেওয়া হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ