জেলার খবর

কাঁঠালবাগানে এসি বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ চার

কাঁঠালবাগানে এসি বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ চার
কাঁঠালবাগানে এসি বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ চার

রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি বাসায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বলেন, কলাবাগান থেকে শিশুসহ চারজন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এদের মধ্য লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫ শতাংশ, লাইবার ১৭ শতাংশ ও লিবানের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

মোহাম্মাদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, ঘটনাস্থলে গিয়ে কোনো আগুন বা আহতদের পাওয়া যায়নি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণের আগুনে তারা দগ্ধ হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ