জেলার খবর

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শ্রমিক হলেন- সেলিম (১৯), সোহেল রানা (২০) ও ওয়াসিম (১৩)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে মিরপুর-১২ নম্বর বি ব্লকের একটি নির্মাণাধীন ভবনের নয়তলায় কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এসময় হঠাৎ মাচাং ভেঙে তারা নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ওয়াসিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য ওয়াসিমের মরদেহ ঢামেক হাসপাতাল এবং সেলিম ও সোহেল রানার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ