জেলার খবর

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশির ঘোষ (৩০) যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার নিত্য ঘোষের ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় হত্যা, চাঁদাবাজিসসহ অন্তত হাফ ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শহরের শংকরপুর মুরগিফার্ম এলাকা থেকে শিশিরকে বোমাসহ আটক করা হয়। তাকে থানায় এনে জিঙ্গাসাবাদকালে তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে বলে জানায়। তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে অস্ত্র উদ্ধারের জন্য যশোর-রাজগঞ্জ সড়কের মাহিদিয়া কাদিরের ইটভাটার কাছে গেলে সেখানে থাকা শিশিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় শিশির। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ানস্যুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল্লাহ্ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই শিশিরের মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ