জেলার খবর

রাজধানীতে ৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীতে ৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু
রাজধানীতে ৩২ তলা ভবন থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর মতিঝিলে সিটি সেন্টারের ৩২ তলা ভবনের ১৪ তলা থেকে পরে এক কলেজছাত্রী মারা গেছেন। শনিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার রুপা (১৭) ঢাকার দক্ষিণ গোড়ানে থাকতেন। তিনি আলী আহম্মেদ স্কুল এন্ড কলেজে এইচএসসির শিক্ষার্থী ছিলেন।

তানজিনা আক্তার রুপার সৎ ভাই জুবায়ের আহম্মেদ সম্রাট বলেন, ‘সিটি সেন্টার দেখানোর জন্য দুপুরে রুপাকে সেখানে নিয়ে যাই। ৩২ তলার ছাদে নিয়ে হেলিপ্যাড দেখিয়ে ১৪ তলায় তাকে নিয়ে আসি। এ সময় আমি পাশের সিকিউরিটি রুমে যাই। হঠাৎ শুনতে পাই নিচে কিছু একটা ঘটেছে। জানালা দিয়ে নিচে তাকাতেই দেখতে পাই আমার বোন নিচে পড়ে আছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত মতিঝিল থানার এসআই আরিফুল ইসলাম জানান, রুপা কীভাবে নিচে পড়লো বা কেউ তাকে ফেলে দিয়েছে কিনা তা সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লাশ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ