জেলার খবর

সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২
সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। নিহতরা হলেন- উপজেলার জোড়গাছা গ্রামের শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও দারামুদা গ্রামের মাছির ওরফে কালু (৩৫)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মধ্যরাতে চারজন চরমপন্থি সদস্য উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিকের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় পরিবারের সদস্য চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতদল ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে দুইজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। বাকি দুজন পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত তিনটার দিকে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। তাদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশ কিছু মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ