জেলার খবর

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে লাইনচ্যুত কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। ফলে ৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার কাওসার মাহমুদ জানান, ভেঙে যাওয়া লাইনের ৪টি স্লিপার স্থানীয়ভাবে মেরামতের পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে রাত ১২টা থেকে উদ্ধার কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন হয়। এর পরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাত ৩টা ৩৫ মিনিটে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে দাঁড়িয়ে থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিও।

গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঝিনাইদহের কোটচাঁদপুরে স্টেশনের ইউপি গেটে এসে দুটি বগি ও ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল।

ছবিঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ