জেলার খবর

মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, আটক দুই যুবক

মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, আটক দুই যুবক
মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, আটক দুই যুবক

মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয় দুই বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মাসুদ ও রুবেল নামে দুই যুবককে আটক করেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার সকালে মাদারীপুর শহরে নানার বাড়িতে বেড়াতে আসে পাঁচখোলা ইউনিয়নের জাজিরা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির দুই শিক্ষার্থী।

বেড়ানোর পরে শহরে কেনাকাটা করে রাত ১০টার দিকে পুরনো ট্রলারঘাট থেকে বাড়ির উদ্দেশে ট্রলারে ওঠে তারা। ট্রলারে ওই দুই শিক্ষার্থীকে একা পেয়ে পাশের এলাকার মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা ট্রলার থামিয়ে তাদের কালিকাপুরের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। পরে হত্যার হুমকি দিয়ে মুখ বেঁধে তাদের ধর্ষণ করে। একপর্যায়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তারা পালিয়ে যায়।

ভোরে নামাজ পড়তে বের হয়ে এলাকার লোকজন ওই দুই শিক্ষার্থীকে কাঁদতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হলেও এখনো এ ব্যাপারে মামলা হয়নি।

ছবিঃ প্রতীকি ছবি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ