জেলার খবর

মাগুরায় শাড়িতে ফাঁস নিয়ে নবদম্পতির আত্মহত্যা

মাগুরায় শাড়িতে ফাঁস নিয়ে নবদম্পতির আত্মহত্যা
মাগুরায় শাড়িতে ফাঁস নিয়ে নবদম্পতির আত্মহত্যা

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নীরব বিশ্বাস (২০) ও তার স্ত্রী শ্রাবণী বিশ্বাস (১৮)। গতকাল মঙ্গলবার দিনগত রাতে নিজ বাড়িতে তারা আত্মহত্যা করেন।

রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নীরব বিশ্বাস ও শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবণী বিশ্বাসের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারের অমতে ২৫ দিন আগে তারা বিয়ে করেন। বিয়ের পর ছেলের বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নিলেও মেয়ের বাড়ি থেকে মেনে নেয়নি। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে এ কারণেই আত্মহত্যা করতে পারেন তারা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে নিজেদের শোবার ঘরের আড়ার সঙ্গে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারা। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে বাড়ির লোকজন টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য মরদেহ দু’টি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ