জেলার খবর

সোনারগাঁওয়ে ইমামের গলাকাটা মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে ইমামের গলাকাটা মরদেহ উদ্ধার
সোনারগাঁওয়ে ইমামের গলাকাটা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মসজিদ থেকে ইমামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের হুজুরাখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে ইমামকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইমামের নাম দিদারুল ইসলাম। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিগঞ্জে।

স্থানীয় মুসল্লিরা জানান, গত ২৬ জুলাই পার্শ্ববর্তী ছোট কাজীরগাঁও গ্রামের মসজিদের ইমামের রেফারেন্সে মসজিদে আসেন দিদারুল ইসলাম। ঈদের পরদিন মঙ্গলবার ট্রেনিংয়ের কথা বলে বাইরে যান। পরে শুক্রবার জুমার নামাজ পড়ান। এরপর আবার ট্রেনিংয়ে চলে যান। সর্বশেষ মঙ্গলবার আছরের নামাজ পড়িয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ