জেলার খবর

যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত
যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়। নিহতের নাম ইমারত হোসেন (৪৮), আহত ছেলে আব্দুল হাদি ইমন (২২)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশে ঘটনাটি ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ ও চালক শাহাজাদকে আটক করা হয়েছে।

মৃতের স্বজনদের বরাত দিয়ে ইমারত হোসেনের ক্লাইন্ড আবু বক্কর সিদ্দিক জানান, বাবা তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাওয়ার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভার ব্রিজের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বিকাল ৪টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ইমারত নারায়ণগঞ্জ ইপিজেড দইয়েজস্টার বাটন কোম্পানির স্টোর ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। আহত ছেলে ঢাকা পলিটিক্যালে সিবিল ৫ম সেমিস্টারের শিক্ষার্থী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ