জেলার খবর

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যুবলীগ কর্মী সাইদুর রহমান পল্টুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় দর্শনা রেলইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মনজুর আলী নামে আহত একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

নিহত সাইদুর রহমান পল্টু দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও যুবলীগ কর্মী।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সাইদুর রহমান পল্টু ও মনজুর আলী ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাড়ি থেকে দর্শনা রেলইয়ার্ড এলকায় আসে। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পল্টুকে মৃত ঘোষণা করেন। আহত মনজুরকে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ