ফরিদপুর জেলার সদর উপজেলার ধুলদি ব্রিজ এলাকায় আজ একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, দুর্ঘটনাটি ঘটে দুপুর আড়াইটার দিকে এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে। ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জবাহী বাসটি একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যায়। এবং ফরিদপুর সদর হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা যায়।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: