জেলার খবর

রাজধানীতে বাসচাপায় নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন

রাজধানীতে বাসচাপায় নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন (ছবিঃ ইন্টারনেট)
রাজধানীতে বাসচাপায় নারী কর্মকর্তার পা বিচ্ছিন্ন (ছবিঃ ইন্টারনেট)

রাজধানীর বাংলামোটর এলাকায় বাসের চাপায় এক নারীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত ওই নারীর নাম কৃষ্ণা রানী রায়। তিনি কারওয়ান বাজারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) হিসাবরক্ষণ বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীকে প্রথমে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ড হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাসটি পুলিশ আটক করলেও পালিয়েছে এর চালক ও হেলপার।

হলি ফ্যামিলি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক সৈয়দ পনিরুজ্জামান বলেন, প্রথমে হলি ফ্যামিলিতে নেয়া হলে আহত ওই নারীর মুমূর্ষু অবস্থা দেখে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে দ্রুত পঙ্গু হাসপাতালে পাঠান। আমি নিজেই তাকে পঙ্গুতে নিয়ে গিয়েছি।

পনিরুজ্জামান বলেন, পথে ওই নারী জানিয়েছেন- বিআইডব্লিউটিসির কারওয়ান বাজার অফিস থেকে তিনি হেঁটে শাহবাগের দিকে যাচ্ছিলেন। শাহবাগের দিক থেকে আসা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের একটি বেপরোয়া বাস (ঢাকা মেট্টো-ব ১১-৯১৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে এক চাকা ফুটপাতে উঠে গিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি মাটিতে পড়ে গেলে বাসটির চাকা তার বাম পায়ের ওপর উঠে যায়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ বাসটি আটক করে। দুর্ঘটনার পর চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়। হাতিরঝিল থানার এসআই খায়রুল আলম বলেন, ট্রাফিক পুলিশের কাছ থেকে বাসটি থানায় নিয়ে এসেছি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ