জেলার খবর

অপেক্ষমান বাসে ধাক্কাঃ ২ ব্যক্তির প্রাণহানী

অপেক্ষমান বাসে ধাক্কাঃ ২ ব্যক্তির প্রাণহানী
অপেক্ষমান বাসে ধাক্কাঃ ২ ব্যক্তির প্রাণহানী

সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত আরও ২ যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বেতার কেন্দ্রের সামনে থেমে থাকা দূরপাল্লার দুটি বাসকে অপর একটি দূরপাল্লা বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই জনের নাম জাহাঙ্গীর ও জলিল এবং বাড়ি পাবনা জেলায় বলে জানা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের দুটি দূরপাল্লার বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর বেতার কেন্দ্রের সামনে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা এসআর প্লাস পরিবহনের অপর একটি দূরপাল্লার এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহাদ পরিবহনের জাহাঙ্গীর ও জলিল নামে দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় একই পরিবহনের আহত আরও ২ যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে ।

ছবিঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ