জেলার খবর

মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত
মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার ভোরে র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে মাতারবাড়ির সাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল কাদের রানা মাতারবাড়ির সাইরার ডেইল এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাবের বলছে- নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন কুখ্যাত জলদস্যু। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশুকুর রহমান বলেন, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন কুখ্যাত দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা সে। তাকে ধরতে সোমবার ভোররাতে র‌্যাব-৭ এর সদস্যরা অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও গুলি করলে কিছুক্ষণ পর পিছু হটে তারা। পরে ঘটনাস্থলে তল্লাশি করে নুরুল কাদের রানাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ সাতটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ