জেলার খবর

সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭

সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭
সিলিন্ডার বিস্ফোরণে ২ রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ, দগ্ধ ১৭

গাজীপুরের বোর্ডবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের দেয়াল চূর্ণবিচূর্ণ হয়েছে। এসময় আগুনে ১৭ জন দগ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার বড় মসজিদের বিপরীত পাশে বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাছা থানার ডিউটি অফিসার সুরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে বোর্ড বাজারের বাংলার রাঁধুনি ও তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রচণ্ড শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে দুই রেস্টুরেন্টের একাংশ ধসে যায় ও চূর্ণবিচূর্ণ হয়। এতে অন্তত ১৭ জন দগ্ধ হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে জরুরিভাবে সাতজনকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।

বিস্ফোরিত এলাকার নিরাপত্তা জোরদারে পুলিশ কাজ করছে বলে জানান গাছা থানার ওই ডিউটি অফিসার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ