জেলার খবর

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবুল ওরফে তরকারি বাবুল (৩৯), এরশাদুল ওরফে আছাদুল (২৭) ও অলি মিয়া (৪৩)।

পুলিশের দাবি, নিহত বাবুল, আছাদুল ও অলি মিয়া ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় পাঁচটিরও বেশি মামলা রয়েছে।

রোববার রাত পৌনে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার কোমাল্লা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা বাবুল ওরফে তরকারি বাবুল জেলার দেবিদ্বার উপজেলার চরবাকর গ্রামের বাসিন্দা, এরশাদুল ওরফে আছাদুল ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তাজুল ইসলামের ছেলে ও অলি মিয়া বুড়িচং উপজেলার জগতপুর এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।

জেলা ডিবির ওসি মো. মাঈন উদ্দিন খাঁন জানান, বুড়িচং উপজেলার কোমাল্লা গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এবং থানা পুলিশ ওই এলাকায় অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় এবং গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ডাকাতদলের তিন সদস্য আহত হয়।

পরে ওই তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ৫টিরও অধিক করে মামলা রয়েছে।

এ ঘটনায় বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস, এসআই মোয়াজ্জেম, এএসআই গোলাম মহিউদ্দিন ও কনস্টেবল রফিক আহত হয়েছেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ