জেলার খবর

মেহেরপুরে বিলে দুই মাছ চাষির গলা‌কাটা লাশ

মেহেরপুরে বিলে দুই মাছ চাষির গলা‌কাটা লাশ
মেহেরপুরে বিলে দুই মাছ চাষির গলা‌কাটা লাশ

মেহেরপুরের শোলমারি বিলে গতকাল রাতে দুই জন মাছ চাষির লাশ পাওয়া গেছে। নিহতের দুই জনের নাম রোকন (৩২) ও হাসান (৪০)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

ঘটনাটি ঘটেছে মে‌হেরপুর সদর উপ‌জেলার দর‌বেশপুরে গ্রা‌মের শোলমারি বিলে। নিহত রোকন ওই গ্রামের ইদ্রিস মাস্টারের ছে‌লে, আর হাসান আজাদ বিশ্বা‌সের ছে‌লে।

ধারণা করা হ‌চ্ছে গ্রামের শোলমারি বিলের ইজারা নেওয়াকে কেন্দ্র ক‌রে শত্রুতার জে‌র ধরে এ হত্যাকা‌ণ্ডের ঘটনা ঘট‌েছে। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পু‌লিশ সুপার মোস্তা‌ফিজুর রহমানের নেতৃত্বে পু‌লিশের এক‌টি দল ঘটনাস্থল প‌রিদর্শন করেছে।

অতিরিক্ত পু‌লিশ সুপার মোস্তা‌ফিজুর রহমান বলেন, দরবেশপুর গ্রামের শোলমারি বি‌ল ইজারা নিয়ে মাছ চাষ করতেন রোকন ও হাসান। গতরাতে বিলের মাছ পাহারা দি‌চ্ছি‌লেন তাঁরা। এই সু‌যো‌গে একদল সন্ত্রাসী তা‌দেরকে হত্যা ক‌রে এলাকা ত্যাগ ক‌রে‌। বিলের পা‌শে একজনের এবং পা‌শের এক‌টি ধানক্ষেত থে‌কে ‌আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সুরতহাল রি‌পোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য লাশ মে‌হেরপুর হাসপাতাল ম‌র্গে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ