জেলার খবর

সাগরে জাহাজডুবি, জীবিত উদ্ধার ১৪ নাবিক

সাগরে জাহাজডুবি, জীবিত উদ্ধার ১৪ নাবিক
সাগরে জাহাজডুবি, জীবিত উদ্ধার ১৪ নাবিক

বঙ্গোপসাগরের পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে উত্তাল সমুদ্রে ডুবে যাওয়া কন্টেইনারবাহী কার্গো জাহাজ এমভি আরগো থেকে ১৪ নাবিককে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী জাহাজ সাঙ্গু।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নৌ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘটনার পর থেকে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সাঙ্গু’ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। শুক্রবার সকালে ১৪ জনকে সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকরা নাবিকরা হলেন- জাহাজের ক্যাপ্টেন নোয়াখালীর কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫), চিফ ইঞ্জিনিয়ার চট্টগ্রামের হাসান রেজা খালিদ (৩২), চিফ অফিসার গোপালগঞ্জের কাজী মাহমুব আলম (২৮), সেকেন্ড ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জের নূর আলম হিমেল (২৬), থার্ড মাস্টার নোয়াখালীর মোজাম্মেল হোসেন (২৪), বোসনমেট ফেনীর রফিক উল্লাহ (৫৯), অ্যাবল সিম্যান চট্টগ্রামের মো. জুবায়ের হোসেন (২৪), অর্ডিনারি সিম্যান ফরিদপুরের সুজন মুখার্জি (২০), অর্ডিনারি সিম্যান ভোলার শাহাবুদ্দিন (২১), লক্ষ্মীপুরের শাহাদাৎ হোসেন (৩৭), চট্টগ্রামের জামিরুল ইসলাম (৩০), রংপুরের শহীদ মিয়া (২৩), চট্টগ্রামের রাজু (২৫) এবং আব্দুর রশিদ (৫০)।

উদ্ধার হওয়া নাবিকরা বর্তমানে সমুদ্রে নৌবাহিনী জাহাজ সাঙ্গুতে অবস্থান করছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ