জেলার খবর

ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত

ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত
ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শুক্রবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত রুবেল (৩০) কথিত ‘মাদক বিক্রেতা’ ছিল।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ভালুকার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বন্দুকযুদ্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিরবাড়ি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান যায় ডিবি পুলিশের দু’টি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে মাদক বিক্রেতারা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

নিহত রুবেলের বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ