জেলার খবর

সাভারে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাভারে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
সাভারে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সাভার পৌর আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পৌর এলাকার কোর্টবাড়ি মহল্লায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মজিদ। তিনি সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ছিলেন। আব্দুল মজিদ ওই এলাকার মৃত কাশেম সরদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে একদল সন্ত্রাসী কোর্টবাড়ি মহল্লায় আব্দুল মজিদের বাড়ির সামনে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা জানান, সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল মজিদকে গুলি করে হত্যা করেছে।

সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ