জেলার খবর

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত
রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আট মামলার আসামি আব্দুর রহিম মোল্লা (৩৮) নিহত হয়েছেন। রবিবার ভোর রাতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে চন্দনী ইউনিয়নের কালীবাড়ী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুর রহিম মোল্লা আলীপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের হাসমত মিয়ার ছেলে।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, রাতে রহিমকে আটক করতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ও তার সহযোগীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রহিমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রহিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ